মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 03 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
07 July 2025
বাংলাদেশ

চট্টগ্রামের ৩ থানায় ওসি পদে রদবদল, পটিয়ায় নুরুজ্জামান

চট্টগ্রাম জেলায় তিন থানায় ওসি পদে রদবদল আনা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দক্ষতা নিশ্চিত করতে এই রদবদল করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে। অপরদিকে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর অবরোধ চলায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছায়। ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে চন্দনাইশ থানা থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে।