মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 03 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
13 July 2025
বাংলাদেশ

সোমবার শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কনসার্ট ও ড্রোন শো আয়োজন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো হবে।

অনুষ্ঠানে ‘জুলাই উইমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদসিন্ধু’, ‘জুলাই বীরগাথা’ চলচ্চিত্র দেখানো হবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের স্মৃতিচারণও করা হবে। পরে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ড্রোন শো হবে।

এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম।