মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 03 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
17 July 2025
বাংলাদেশ

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত কোনোটাই করা হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যে কোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।

এতে বলা হয়, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন ওঠাই অবান্তর।

দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার এবং তাদের দোসররা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা অব্যাহত রাখতে মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।