সংস্করণ
01 August 2025
01 August 2025
বাংলাদেশ
ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু

ফের চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২০ জনে, আর মৃত্যু দাঁড়িয়েছে ৩০ জনে।
শুক্রবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার ২ দশমিক শূন্য ৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে ২০২২ সালের পর থেকে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কমে আসে এবং দীর্ঘ সময় পর তা প্রায় শূন্যে নেমে আসে।
