সংস্করণ
02 August 2025
02 August 2025
বাংলাদেশ
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের ৫ তলায় এ আগুন লাগে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও পাইনি। পরে বিস্তারিত জানা যাবে।
