মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 02 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
21 August 2025
বাংলাদেশ

সাদাপাথর লুট, এবার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ

সিলেটে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর লুট ও চুরির ঘটনায় এবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিবকে; সদস্য সচিব করা হয়েছে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব); সদস্য হিসেবে রয়েছেন জননিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।

মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন এলাকার নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এই অবৈধ উত্তোলনের খবর প্রকাশিত হওয়ার পর সরেজমিন তদন্ত ও মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।