মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 01 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
27 September 2025
বাংলাদেশ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, ইমাদ পরিবহনের একটি বাস খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতী নামক স্থানে পৌঁছলে রাস্তা পার হতে যাওয়া ইজিবাইককে সজোরে ধাক্কা দেয় এটি। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় গুরুতর আহত হন চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক রাছেল।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান কালবেলাকে জানান, ইমাদ পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।