মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 01 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
07 October 2025
বাংলাদেশ

উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনায় রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত

সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে দুইজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বরখাস্ত হওয়া দুজন হলেন—লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এর ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

এ ঘটনায় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা, বিভাগীয় প্রকৌশলী-২, ঢাকা, বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (লোকো), ঢাকা, বিভাগীয় সিগন্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার স্যারের নির্দেশে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, একটি কমিটি হয়েছে চার সদস্য বিশিষ্ট। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।