মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 01 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
09 October 2025
বাংলাদেশ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

গুলশানে বিএনপি চেয়ারপরসনের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক সভা হবে।

ডাক দিবসে শোভাযাত্রা

 

ডাক দিবস উপলক্ষে সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবন থেকে শোভাযাত্রা বের হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গণতন্ত্র মঞ্চ

ঢাকার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটরিয়ামে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করবে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।