মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 16 October 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
25 October 2025
বাংলাদেশ

ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৬ লাখ টাকা

দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার। এ ছাড়া ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার; যা বাংলাদেশি টাকায় ৬ লাখ ৩২ হাজার ৬১২ টাকা (প্রতি ডলার ১২২.৫৩ টাকা)। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ইকোনমিক পজিশন ইনডেক্সের (ইপিআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (২৫ অক্টোবর) ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি।

জরিপে দেখা যায়, শহরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা থেকে।

জরিপে বলা হয়, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক। আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে।