সংস্করণ
15 November 2025
15 November 2025
বাংলাদেশ
সন্ধ্যার পর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ।
ফুয়াদ আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
ফুয়াদ আহমেদ আরও বলেন, ‘হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
