20 June 2026
গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অত্র ক্রেডিট ইউনিয়নের নিজস্ব অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানে গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মো.রুহুল আমিনের সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাদির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)চেয়ারম্যান মিঃ আগষ্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)সেক্রেটারি নরেশ চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ (ছ) অঞ্চলের কালব লিঃ ডিরেক্টর পুলক দাস,সাবেক ময়মনসিংহ (ছ) অঞ্চলের কালব লিঃ ডিরেক্টর মোঃ হোসেন আলী,মোঃ সাইফুদ্দিন আহাম্মেদ সবুজ,উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একে এম আমজাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)আবু রায়হান শাহরিয়ার আকন্দ,বিএনপি নেতা এডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় অধিবেশনে গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যসেবার বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কাদির আহমেদ বলেন, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৪ বছর ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা অত্র সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং সমবায়ের মূলনীতি অনুসরণ করে ঐক্য, সঞ্চয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
