মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 01 September 2026
বিনোদন
banglabrief.com/
সংস্করণ
01 July 2025
বিনোদন

যে কারণে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন জোভান

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নতুন নতুন কাজের কারণে যেনো দম ফেলার সময় নেই তার। বিশেষ দিবস হলে তো কথাই নেই। শিল্পীদের ব্যস্ততা যেনো বেড়ে যায় আরও কয়েকগুণ। সেদিক থেকে গেল ভালোবাসা দিবস এবং ঈদের কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেছেন ফারহান আহমেদ জোভান। ব্যস্ততার কারণে পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি। তাই এবার অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন অভিনেতা।

জোভান বললেন, গত কয়েক মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকব। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ থাকে, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গে সময় কাটাব, নিজের মতো করেও থাকা দরকার। যে কারণে এ বিরতি।

বিরতির পর ঠিক কবে ফিরবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি।

জোভান জানিয়েছেন, বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে। যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আগস্টে কাজ শুরু করবেন।