মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 01 September 2026
বিনোদন
banglabrief.com/
সংস্করণ
07 July 2025
বিনোদন

‘লাকি ভাস্কর টু’ আসছে, জানালেন পরিচালক

ব্লকবাস্টার সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ভেঙ্কি আটলুরি। 

তবে এখনই শুটিং শুরু হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। আপাতত নতুন সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নির্মাতা।

হায়দরাবাদে চলছে আটলুরির নতুন সিনেমার শুটিং। সেই সিনেমার গল্প নিয়ে কথা বলতে গিয়েই ‘লাকি ভাস্কর ২’-এর প্রসঙ্গ উঠে আসে। 

আটলুরি বলেন, “হ্যাঁ, ‘লাকি ভাস্কর’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে আমরা এগোচ্ছি। দর্শকরা সিনেমাটি যেভাবে গ্রহণ করেছেন, তাতে দ্বিতীয় অংশ নিয়ে পরিকল্পনা না করে উপায় নেই। তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনই বলতে চাই না।”

দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনীত ‘লাকি ভাস্কর’ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। পরবর্তী সময়ে নেটফ্লিক্সে মুক্তির পরও সিনেমাটি জনপ্রিয়তা ধরে রাখে।

জানা গেছে, প্রথম কিস্তির গল্পের ধারাবাহিকতায়ই দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। তবে এবার গল্পে নতুন মোড় এবং চমক থাকছে। প্রথম পর্বে যে অমিমাংসিত বিষয়গুলো ছিল, তা নিয়েই নতুন গল্পের বুনন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখন পর্যন্ত ‘লাকি ভাস্কর টু’-এর অভিনেতা-অভিনেত্রী বা টেকনিক্যাল টিম নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, দুলকার সালমানই সিক্যুয়েলেও প্রধান চরিত্রে থাকবেন।

প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দুলকার সালমান অভিনীত ‘লাকি ভাস্কর’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। একজন সাধারণ ব্যাংককর্মীর হঠাৎ জীবন বদলে যাওয়ার গল্পে তৈরি সিনেমাটি থ্রিল, ড্রামা এবং রোমাঞ্চে ভরপুর ছিল। সেই গল্পের দ্বিতীয় কিস্তি ঘিরে দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তৈরি হয়েছে।

সিক্যুয়েলের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা শিগগিরই আসবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।