মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 01 September 2026
বিনোদন
banglabrief.com/
সংস্করণ
09 August 2025
বিনোদন

‘বড় কিছু ঘটার অপেক্ষায়’, যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান

চলতি বছর দুটি ঈদের সিনেমার সাফল্যের পর এখন ছুটির মেজাজে রয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সুপারস্টার। তবে শুরুর দিকে শাকিবের মার্কিন সফর ঘিরে সিনেমার কোনো আলোচনা না থাকায় ভক্তদের মধ্যে কৌতূহল ছিলো তুঙ্গে।

সম্প্রতি নায়ককে দেখা গেছে প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে। শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা ছিলো বেশ। তবে এবার নায়ক নিজেই ফেসবুক পেজে একটি স্টোরিতে লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শুক্রবার (৮ আগস্ট) তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শাকিব খান আরও উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা তে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’

তবে শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে।

শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।