মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 16 October 2026
বিনোদন
banglabrief.com/
সংস্করণ
16 September 2025
বিনোদন

শাকিবের ভিডিওতে বুবলী-শেহজাদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের গুঞ্জন থামার আগেই নতুন করে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিবের একটি ছবি ভাইরাল হতেই শুরু হয় নতুন জল্পনা।

এবার মা-ছেলের খুনসুটির একটি রিলস ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন বুবলী। যেখানে দেখা যায়, মা-ছেলের খুনসুটি, আর ভিডিও করেছেন শাকিব খান।

ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।’

উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে।