মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 01 September 2026
আন্তর্জাতিক
banglabrief.com/
সংস্করণ
08 August 2025
আন্তর্জাতিক

কেনিয়ার আবাসিক এলাকায় ছিন্নভিন্ন হলো বিমান, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে দুপুর ৩টার দিকে কাইম্বুর কাছে এটি বিধ্বস্ত হয়।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেও দুজনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এ ছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।