মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 01 September 2026
আন্তর্জাতিক
banglabrief.com/
সংস্করণ
20 August 2025
আন্তর্জাতিক

২৪ লক্ষাধিক শ্রমিক নেবে মালয়েশিয়া, বাংলাদেশিদের সুযোগ কেমন?

রিভাইজড কলিং ভিসা ফ্রেমওয়ার্কের আওতায় আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান বিজনেস টুডে।

এই বিপুল নিয়োগের মাধ্যমে দক্ষিণপূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনীতির এ দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্য ফের বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।  

সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসলাইলের সঙ্গে বৈঠক হয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। সে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, আগামী চার মাসে কৃষি, বনায়ন, খনিজ সম্পদ আহরন, কারখানায় পণ্য উৎপাদন, ভবন ও অবকাঠামো নির্মাণ খাত এবং এসব খাতের সঙ্গে সম্পর্কিত ১৩টি উপখাত ও পরিষেবায় জনবল বৃদ্ধির জন্য রিক্রুট করা হবে এই শ্রমিকদের।

মালয়েশিয়ার কৃষি, শিল্প ও খনিজ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন খাত ও উপখাতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট চলছে এবং দিন দিন এই সংকট তীব্র হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের জন্য নিজেদের শ্রমবাজার সংকুচিত রাখা মালয়েশিয়াও বাজার খুলতে বাধ্য হচ্ছে। তবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কঠোর নিয়ম-শৃঙ্খলা অনুসরণের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সরকারি সূত্রে জানা গেছে, কৃষি খাতের মধ্যে রাবার, পাম তেল, মাছ উৎপাদন খাত এবং এ সংক্রান্ত পরিষেবা গুলোতে জনবল নিয়োগ করা হবে। নির্মাণ শ্রমিক হিসেবে যারা নিয়োগ পাবেন, তারা শুধু সরকারি ভবন ও প্রকল্পের অবকাঠামোগুলোতে কাজ করতে পারবেন। আর কারখানায় পণ্য উৎপাদন খাতে শ্রমিক হিসেবে যারা নিয়োগ পাবেন— তারা শুধু সেইসব কারখানায় কাজ করতে পারবেন, যেগুলো মালয়েশিয়ার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর অনুমোদনপ্রাপ্ত।

এখানে উল্লেখ্য, এক সময় মালয়েশিয়ায় কর্মী ভিসায় যেতে ইচ্ছুকরা নিজেরা কিংবা থার্ড পার্টির মাধ্যমে সরাসরি আবেদন করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সরকারের স্বীকৃত সংস্থাগুলোর মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহীদের। সেসব আবেদন যাচাই-বাছাই করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি। সেই যাচাই-বাছাইয়ে যারা টিকবেন, তারাই পাবেন মালয়েশিয়ার ভিসা।

গত শতকের নব্বইয়ের দশকে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ ছিলেন বাংলাদেশিরা। তবে সেই দিন এখন অতীত। বর্তমানে মালয়েশিয়ার বিদেশী শ্রমিকদের বাজার শাসন করে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত এবং ভিয়েতনাম।

তবে বর্তমানে ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের জেরে ধারণা করা হচ্ছে, নতুন প্রকল্পের আওতায় এবার বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক নেবে মালয়েশিয়া।