মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
16 July 2026
অন্যান্য

আবারও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শুধু ফাইনালেই ওঠেনি আর্জেন্টিনা, ফিরে পেয়েছে ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর স্থানও। বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে লিওনেল মেসির দল।

চলতি বিশ্বকাপ শুরুর সময়ও শীর্ষে ছিল আর্জেন্টিনা। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে টপকে এক নম্বরে উঠে যায় ফ্রান্স। বিশ্বকাপের আগে তৃতীয় স্থানে থাকা দিদিয়ের দেশমের দলের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৯১৬.২৪।

সেমিফাইনাল পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় ফ্রান্স। সেই পরাজয়ের পরই শীর্ষস্থান হারানোর শঙ্কা তৈরি হয় তাদের।

অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা পায় ২৬.৯০ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭, যা তাদের আবারও র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরিয়ে এনেছে।

স্পেনও সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ পয়েন্ট অর্জন করেছে। বর্তমানে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপ শুরুর আগে স্পেন ছিল দ্বিতীয় স্থানে, পরে ফ্রান্স এক নম্বরে ওঠায় তারা তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

ফ্রান্স এখন ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের সংগ্রহ ১৮৮৯.৪২ পয়েন্ট।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া সেলেসাওদের বর্তমান পয়েন্ট ১৮০৪.৯২।

র‌্যাংকিংয়ের ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯), পর্তুগাল (১৭৮৭.৮৫), বেলজিয়াম (১৭৭৮.৩৬), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪) এবং মেক্সিকো (১৭৫৪.৩০)।