মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
16 July 2026
অন্যান্য

কিশোরগঞ্জে শহিদ নাঈমের কবরে প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপন

নীলফামারীর কিশোরগঞ্জে মহান জুলাই গণঅভ্যূথ্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবরে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এছাড়া জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহিফল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈম বাবু’র কবরে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন। পরে দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।

প্রথমে পবিত্র কোরআন ও গীতা পাঠ করে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরে শহিদদের আত্মার মাগফেরাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, জুলাই যোদ্ধা মোতালেব হোসেন, রিফাত প্রমুখ। পরে কিশোরগঞ্জ মডেল মসজিদে শহিদের আত্মার মাগফেরাত কামানায় দোয়া অনুষ্ঠিত হয়।