মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 July 2026
অন্যান্য

ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক থেকে পূর্ণকালীন নিয়োগ পেলেন অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। মোহাম্মদ আবছার কামাল ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে তিন বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের নিয়মিত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত ৬ষ্ঠ সংবিধির ১১(১) ধারা অনুযায়ী ৩ বছরের জন্য প্রচলিত শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের নিয়মিত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

এর আগে গেল ’২৪ সালে ৫ সেপ্টেম্বর আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন পরিচালক সাইদুর রহমানকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পরবর্তী ওইদিনই মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত আরেকটি চিঠিতে ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অধ্যাপক মোহাম্মদ আবছার কামালকে নিয়োগ প্রদান করা হয়।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তের সেই সময়কাল (২০২৪ সালের ৫ সেপ্টেম্বর) নিয়মিত পরিচালকের সময়সীমা ধরে, তা থেকে ৩ বছর মেয়াদে পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। সেই হিসেবে ৩ বছর মেয়াদি নিয়োগের সময়সীমা ২০২৭ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত।