মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 July 2026
অন্যান্য

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ছয়জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ই জুলাই) সকালে উপজেলার সাওরাইদ বাজার এবং বালীগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযান সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলা দায়ের করা হয় এবং ছয়জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহিম শেখ এবং বেঞ্চ সহকারী ছিলেন সামসুন নাহার সিমু।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বালীগাঁও এলাকার মৃত আমজাদ আলীর ছেলে ইব্রাহিম, মো. মোশাররফের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া, বালাইগাঁওয়ের মৃত তারা মিয়ার ছেলে রবিউল, সাওরাইদ এলাকার মৃত রফিজউদ্দিনের ছেলে মো. আরিফুল ইসলাম এবং তাহমিনা বেগম।

এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।"