মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 July 2026
অন্যান্য

হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান

" বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হেনরী জেংচাম,ভাইস চেয়ারম্যান ফরিদ ম্রং,সেক্রেটারি রোজলীন নকরেক, ট্রেজারার সুবীর রংখে,উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ আবুল হাশিম, ডিরেক্টর নভোরঞ্জন রংমা,ডিরেক্টর অনির্বাণ চিরান, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মনিন্দ্র দ্রং সহ বিভিন্ন উপকমিটি ও সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানানো হয়। শেষে অতিথিরা অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।