মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 July 2026
অন্যান্য

শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

শার্শার পল্লীতে বাক ও শারীরিক প্রতিবন্ধী পিতা-মাতার ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামীকে শার্শা থানা পুলিশ আটক করেছে। আটককৃত নুরুল হক নুরু শার্শার কৃষ্ণপুর গ্রামের সামশুল হকের পুত্র।

বাদীর করা এজাহার সুত্রে জানা যায়। গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় নুরুল হক নুরু উক্ত শিশুকে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির চাচি ১৭ জুলাই সকালে থানায় হাজির হয়ে একটি এজাহার দাখিল করেন। এ প্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারী কর্মকতা এসআই আনিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে আজ সকাল সাড়ে ১০ টায় শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ হতে ধর্ষণ চেষ্টার আসামী নুরুল হাক নুরুকে আটক করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী নুরুল হক নুরুকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।