মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 18 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 July 2026
অন্যান্য

অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। পরে অর্জুন বিজলানীও এ ধরনের গুঞ্জনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন মৌনী রায়। কিছুক্ষণ পর একই রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় অভিনেতা অর্জুন বিজলানীকে। এরপর ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নাকি গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মৌনী।

তবে পোস্টটিতে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিষয়টি নজরে আসতেই মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা মন্তব্য করে লেখেন, “এসব কী আজেবাজে কথা! শুধু ভিউ পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে গুঞ্জন বাড়তে থাকলে মুখ খোলেন অর্জুন বিজলানীও। তিনি বলেন, “১৫ বছরের বন্ধুত্বকে হঠাৎ প্রেমের সম্পর্ক বানিয়ে দেওয়া ঠিক নয়। সব বন্ধুত্বেরই রোমান্টিক অর্থ থাকে না।” একই সঙ্গে তিনি অনলাইন পেজগুলোকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছরের। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। এরপর ব্যক্তিগত ও পেশাগত জীবনে একে অপরের পাশে থেকেছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকেই ‘ভিডিও ফাঁস’ বলে প্রচার করলেও বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও, যা ঘিরে ভিত্তিহীন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মৌনী রায় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, অর্জুন বিজলানী ও তাদের ঘনিষ্ঠদের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।