মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 20 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 July 2026
অন্যান্য

নাগরপুরে ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়ে এমপি লাভলু

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন লক্ষে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নাগরপুর মহিলা কলেজ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ওলামাদল। উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।

এ সময় উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ইমাম, মুযাজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সকলের জন্য দোয়া করা হয়।