মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 19 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 July 2026
অন্যান্য

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার এক্সপ্রেসওয়ের ইপিজেড থানাধীন হাসপাতাল গেইট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চলন্ত অবস্থায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যানবাহনের চলাচলে কিছু সময়ের জন্য ধীরগতি সৃষ্টি হলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে। কখনো প্রাইভেটকার, কখনো মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ছে। এসব ঘটনায় ইতোমধ্যে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।