মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 21 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 July 2026
অন্যান্য

এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। ফল প্রস্তুতের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, চলমান এইচএসসি পরীক্ষার কারণে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজে কিছুটা বেশি সময় লাগছে। তবে দ্রুতগতিতে ফল প্রস্তুতের কাজ এগিয়ে চলছে। কাজ সম্পন্ন হলে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রক্রিয়াকরণ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শেষ হওয়ার পর ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।