মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 21 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 July 2026
অন্যান্য

আশুলিয়ার পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজের উদ্যোগে চট্টগ্রামে ত্রাণ বিতরণ

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজের উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার তিনটি গ্রামের প্রায় ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার (১৮ জুলাই) পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি শাহ ওয়ালীউল্লাহ কাসেমী'র নেতৃত্বে মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ২ লাখ টাকার অনুদান সংগ্রহ করে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

উদ্যোক্তারা জানান, স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় নগদ অর্থের পাশাপাশি হাসপাতাল ও ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী সংগ্রহ করা হয়। পরে স্বেচ্ছাসেবকদের একটি দল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত তিনটি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও চিকিৎসাসামগ্রী তুলে দেয়।

উদ্যোগের অন্যতম সমন্বয়ক আরবাজ রুমান বলেন, আলহামদুলিল্লাহ, নানা ঘটনার মধ্যেও অল্প কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামের বন্যার্ত মানুষের জন্য আপনাদের যে সাড়া পেয়েছি, তা সত্যিই অভূতপূর্ব। মাত্র পাঁচ দিনেই আমরা প্রায় ২ লাখ টাকার অনুদান এবং হাসপাতাল ও ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এসব সহায়তা সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের প্রায় ২০০টি পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি।

তিনি আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নে পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজের সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি যারা অর্থ, ওষুধ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজের অন্যদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।