মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 22 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 July 2026
অন্যান্য

সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পানিতে ডুবে তানজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে তানজিদ দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল। পথে অসাবধানতাবশত সে পিছলে পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।