মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 22 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 July 2026
অন্যান্য

বিমান ভাড়া কমিয়ে নতুন হজ প্যাকেজ ঘোষণা

বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আনুষ্ঠানিকভাবে এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজ পালনের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য ‘সাধারণ হজ প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।