মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 22 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 July 2026
অন্যান্য

ফাইনালের বিতর্কে নতুন মোড়, পারেদেস ইস্যুতে নতুন তথ্য দিল ফিফা

ফাইনাল ম্যাচ শেষে লেয়ান্দ্রো পারেদেস-কে লাল কার্ড দেখানো হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে, পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি।

ফিফার ব্যাখ্যা অনুযায়ী, তাদের তথ্য ও ডাটা সিস্টেমে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত পারেদেসের নামে লাল কার্ড প্রদর্শিত হয়েছিল, যা পরে সংশোধন করা হয়। বাস্তবে ম্যাচ শেষে তাকে কোনো লাল কার্ড দেখানো হয়নি।

তবে ম্যাচ-পরবর্তী উত্তেজনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিফা। বিশেষ করে আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণ এবং হাতাহাতির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ফিফা।