মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 22 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 July 2026
অন্যান্য

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

বরগুনার আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছাত্রলীগের দাবি অনুযায়ী মঙ্গলবার ২১ জুলাই দুপুর ১টা ৩০মিনিটে বিক্ষোভ মিছিলটি আমতলী পৌরশহরের ১নং ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিস হয়ে চাওড়া উষ্ষি তলা এলাকায় গিয়ে শেষ হয়।

শতাধিক নেতাকর্মী অংশগ্রহনে ছাত্রলীগের মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ছড়িয়ে পরে।

সুত্রে জানা যায়, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এর নির্দেশনায়, একই পদধারী আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসফাক আহাম্মেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে আমতলী উপজেলা ছাত্রলীগের শতাধিক কর্মী নিয়ে আয়োজিত মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তের সুযোগ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ভিডিওতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে সবুজ ক্যাপ ও মুখে মাস্ক পরা অবস্থায়।

আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা বলেন, বিনা বাধায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। তিনি আরও জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছি। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আন্দোলন আরও বেগবান করা হবে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভিডিও টি আজকের নয়। আমতলী থানা পুলিশ সজাগ রয়েছে। ভিডিও দেখে সম্ভাব্য এলাকায় অভিযান চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।