মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 22 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 July 2026
অন্যান্য

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং তাদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফাহিম, তার ছোট বোন সুরাইয়া এবং প্রতিবেশী জাকিরুল একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তাদের কেউই সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তিন শিশুই পানিতে তলিয়ে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুকুরপাড়ে এক স্থানীয় বাসিন্দা পানিতে জাকিরুলের চুল ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে গ্রামের লোকজন দ্রুত এগিয়ে এসে পুকুর থেকে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। তবে ফাহিম পানিতে নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

একই সঙ্গে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে গুচ্ছগ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।