মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 23 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 July 2026
অন্যান্য

গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিস্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে- সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে ‘না’।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নানা সমালোচনার মুখে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।