মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 23 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 July 2026
অন্যান্য

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং চাঁদপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশে একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তাঁর আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা তাঁকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। চাঁদপুর জেলার কৃতি সন্তান হিসেবে তিনি জেলার সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি এসএসসি ১৯৯৫ ব্যাচের একজন গর্বিত সদস্য হিসেবে তাঁর কর্মময় জীবন ও ব্যক্তিত্ব সহপাঠীদের কাছেও ছিল অনুকরণীয়।

তাঁর মৃত্যুতে পুলিশ প্রশাসন, সহকর্মী, বন্ধু-বান্ধব, চাঁদপুর ও কুমিল্লার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।