মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 July 2026
অন্যান্য

দেশের পরবর্তী রাষ্ট্রপতি বিষয়ে যা বললেন রিজভী

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও প্রার্থী মনোনয়নের বিষয়টি সম্পূর্ণভাবে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থানও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন এবং সেই ধারাবাহিকতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে।