মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 July 2026
অন্যান্য

নিহত বাবলার বাড়ির আঙ্গিনা থেকে বিদেশী পিস্তল উদ্ধার, উৎস খুঁজছে র‍্যাব

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় নিহত সন্ত্রাসী বাবলার বাড়ির আঙ্গিনা থেকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৭। তবে উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্রের উৎস নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল। র‍্যাবের ভাষ্য নিহত বাবলার বাড়ির বাহির থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়৷ আর এই অস্ত্র সেখানে কোত্থেকে এসেছে সেটি এখন তদন্ত করা হচ্ছে৷

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

পস্তল উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন, সরোয়ার বাবলার বাড়িতে অভিযান চালানো হলেও পিস্তলটি বাসার ভেতর থেকে উদ্ধার হয়নি। বাড়ির বাইরে পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া গেছে। অস্ত্রটির মালিকানা এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত বাবলার ঘরে আগেও ছিল অস্ত্র :

২০২৫ সালের ৩১ ডিসেম্বর চান্দগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছিল। সেই অস্ত্রসহ গ্রেপ্তার তানভীরুল ইসলাম তামিম (২০) এবং মো আমিরুল ইসলাম মুন্না বয়স (১৯) ছিলেন সন্ত্রাসী সরোয়ার বাবার ভাইপো ও ভাগীনা৷

অনুসন্ধানে জানা গেছে উদ্ধারকৃত অস্ত্রটি ছিল নিহত সরোয়ার বাবলার৷ তিনি মারা যাওয়ার পর অস্ত্রটি তার বাড়িতে তারই রুমে একটি আলমিরাতে রাখাছিল৷ যদিও সেই সময় বাবলার বাড়িতে ২৪ ঘন্টা পুলিশ প্রহরা চলছিলো৷ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর বাবলার বড় ভাইয়ের ছেলে বাড়ি থেকে চাচার সেই অস্ত্রটি নিয়ে তার এক কাজিনসহ মোটর সাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন।