মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 July 2026
অন্যান্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি ও আলোচনা সভা 

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১০ প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে বর্নাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড আরিফা সুলতানা রুমা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপিকা তাহমিনা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।