মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 27 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 July 2026
অন্যান্য

নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 'জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সাথে একাত্মতা প্রকাশ করে নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় শহরের কানাইখালিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজকরা বলেন, তীব্র দাবদাহ থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় তরুণের পাশাপাশি সকল স্তরের নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি।