মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তাঁর দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রমে অংশ নেন।

সকাল প্রায় সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে তাঁকে গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে পিজিআরের একটি চৌকস দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম বঙ্গভবনের অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে যান এবং সেখানে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তাঁর দায়িত্ব পালনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমও নতুনভাবে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।