মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে তা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

গত ২৬ জুলাই জারি করা পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে, যা তাদের লেখাপড়ার পরিবেশ ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। এ কারণে ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে এবং পাঠদান চলাকালে শিক্ষকদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।