মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 27 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

নাটোর রাজবাড়ী পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে রানী ভবানী রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখানো হয়। এ সময় রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত জানান সহকারী কাস্টোডিয়ান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের রাষ্ট্রদূত নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

পরে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার তুলে দেন।