মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা  

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের খরস্রোতা পাহাড়ি গুমুরিয়া (দালদাম) নদীর তীব্র ভাঙন থেকে শতবর্ষের ঐতিহ্যবাহী ডুমনিকুড়া আদিবাসী গ্রামকে রক্ষার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কারিতাস সিএমএলআরপি প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভায় সিএমএলআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পাষ্টার নিবেশ রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী শাহরিয়া হাসান শুভ।

বিশেষ অতিথি ছিলেন ডুমনিকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রণালী রেমা,সাংবাদিক নাঈম আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম। গ্রামটির পাশদিয়ে বয়ে যাওয়া খরস্রোতা পাহাড়ী নদী গুমুরিয়া,দালদাম নদীর ভাঙ্গনের ফলে প্রায় ১০০০ থেকে ১২০০ লোকের বসবাস উপযোগী গ্রামটি আজ চরম হুমকির মুখে পড়েছে।

সভায় বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ভয়াবহ ভাঙনের কারণে ডুমনিকুড়া গ্রামের বসতভিটা, কৃষিজমি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় স্থাপনা হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর নদীশাসন ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে ঐতিহ্যবাহী এই আদিবাসী গ্রামটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, ডুমনিকুড়া শুধু একটি গ্রাম নয়, এটি এলাকার আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই গ্রামটি রক্ষায় অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ, নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান।তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভার শেষে ডুমনিকুড়া আদিবাসী গ্রামকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।