মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

তাহিরপুরে পূর্ববিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে আহত, ২ জন আইসিইউতে

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ববিরোধ সংক্রান্ত একটি মামলার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে রবিবার সকালে (২৬ জুলাই) এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আব্দুল ছালাম বাদী হয়ে আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সুন্দর পাহাড়ী গ্রামের আব্দুল ছালামের পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল হাইয়ের পরিবারের পূর্ববিরোধে মামলা চলছিল। এর জের ধরে আব্দুল হাই ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালায়। হামলায় মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম এবং আব্দুল ছালামসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মধু মিয়া ও আবুল কাশেম বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

বাদী সালাম মিয়া জানান, হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারা প্রভাবশালী হওয়ায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।