মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়: সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ছবি এআই ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি 'শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক। আরও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি ও পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার কাজকর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ও বিশ্বাস অর্জন করছেন। যখন তার কাজে পঞ্চগড়সহ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন, তখন একটি দল তার সম্মান ক্ষুণ্ণ করতে এবং তার জনপ্রিয়তায় ধস নামাতে ষড়যন্ত্র করে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং একই সাথে ভুয়া ছবি দিয়ে ফেসবুকে প্রচারকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি করি। যদি দাবি মানা না হয়, তাহলে দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে প্রেসক্লাব থেকে বের হয়ে নেতাকর্মীরা পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।