মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 July 2026
অন্যান্য

বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি, বরগুনা শাখার উদ্যোগে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় বরগুনার ক্রোক এলাকায় ক্রোক খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখননের কাজ চলমান। পূবালী ব্যাংকের উদ্যোগে সারাদেশেই বৃক্ষরোপণের কাজ চলছে। বরগুনায় পূবালী ব্যাংকের এই আয়োজনে এই বৃক্ষরোপণ মহৎ উদ্যোগ। বৃক্ষকে পরিচর্যাও করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক এবং বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজ।

ক্রোক খালের দুই পাড়ে মোট ১ হাজার ৪ শত ফলজ, বনজ, ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে।