মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 31 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
31 July 2026
অন্যান্য

নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা পরিদর্শনে প্রধানমন্ত্রী

সারাদিন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শেষে রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি পরিদর্শনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

সেখান থেকে তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় যান। পরে ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা ঘুরে বনানী হয়ে গুলশানে নিজ বাসভবনে ফেরেন।

পরিদর্শনের সময় গাড়িতে বসেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে নগরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, সকাল থেকে সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করার পর রাতে রাজধানীর রাস্তা-ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে এই পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।