মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 01 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
31 July 2026
অন্যান্য

গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, তবে সংকট সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেসিফায়ার ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ড গত কয়েক দিন ধরে গ্যাস সংকটের কারণ বিদেশি প্রকৌশলীরা সমাধানে কাজ করছেন।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল আয়োজিত সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট : উত্তরণে করণীয়’ শিরোনামে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি যুক্ত হন। সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গ্যাসের সমসাময়িক সমস্যার কথা তুলে ধরে ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘শনিবার (০১ আগস্ট) থেকে সমস্যা কিছুটা কাটবে। বাকি সমস্যা কাটবে আগামী ১০ আগস্ট। গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে সংকট সমাধানে সরকার যথেষ্ট আন্তরিক।’

তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।’

‘কারাগারে অনুসন্ধান’ প্রকাশনা উৎসব / শুধু শাস্তি দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়, প্রয়োজন সমাজব্যবস্থার পরিবর্তন: সিরাজুল ইসলাম
জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাস সংকটের কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের বিল পরিশোধ উদারভাবে দেখার চেষ্টা হচ্ছে। ব্লক অ্যাকাউন্টে নিয়ে পরে কিস্তিতে পরিশোধ করতে পারেন। সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরের সমস্যা বর্তমান সরকারের মাত্র ৬ মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। দেশের অভ্যন্তরে গ্যাস উত্তোলনের চেষ্টা না করে এলএনজি আমদানিনির্ভর করে তোলা হয়েছে দেশকে। তবে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।’

সূত্র: সমকাল।