মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 01 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
31 July 2026
অন্যান্য

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ

কুমিল্লার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাল্টি রাজাপুর কবরস্থানসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোপণ করা চারাগুলোর মধ্যে আকাশমণি গাছের চারা ছিল উল্লেখযোগ্য। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানবতা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বুড়িচং উপজেলা সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য বাবু স্বপন কুমচর সাহা, ইউনিয়ন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আহমেদ, আব্দুল খালেক সর্দার, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ধনু মিয়া, মনু মিয়া সর্দার, সাবেক সেনা সদস্য মো. কবির হোসেন, নাবালক সর্দার, ২ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুল হালিম, বিএনপি নেতা জামাল হোসেন, মাহে আলম, হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ শেষে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন পাল্টি রাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সবুজ উদ্যোগ। আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না; একটি চারা গাছকে শিশুর মতো যত্ন করে বড় করে তোলার দায়িত্বও আমাদের নিতে হবে। তাই চারা রোপণের পাশাপাশি এর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।তিনি এ সময় কর্মসূচি সফল করতে সংগঠনের সকল সদস্য ও সহযোগী সমাজসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।